স্টেইনলেস স্টিলের মরিচা দূর করতে

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ১১:০৫ পিএম

স্টেইনলেস স্টিল মরিচারোধী হওয়া সত্ত্বেও তৈজসপত্র যেমন চামচ, ছুরি-কাঁচি, প্যান, সিঙ্ক ইত্যাদিতে মরিচা পড়তে পারে। মরিচা দূর করার জন্য ব্লিচ জাতীয় রাসায়নিক ব্যবহার না করে ঘরোয়া উপায়েই স্টিলের জিনিস পরিষ্কার করুন।

স্টিলের জিনিস থেকে মরিচা দূর করার ঘরোয়া উপায় :

বেকিং সোডা : দুই কাপ পানির মধ্যে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার স্টিলের যে জিনিসে মরিচা ধরেছে সেখানে মিশ্রণটি লাগিয়ে নিয়ে একটি টুথব্রাশ দিয়ে ভালোভাবে ঘষুন। কোনো ধরনের ক্ষতি ছাড়াই দাগ বা মরিচা দূর হবে। শেষে পাতলা তোয়ালে বা টিস্যু দিয়ে জায়গাটি মুছে ফেলুন।

ভিনেগার : ভিনেগারকে বলা হয় প্রখর রাসায়নিকের বিকল্প এবং পরিবেশবান্ধব উপাদান। নরম একটি মাজুনিতে পরিমাণমতো ভিনেগার ঢেলে নিয়ে স্টেইনলেস স্টিলের মরিচা দাগের ওপর ঘষুন। দ্রুত দাগ দূর হয়ে ঝকঝকে হবে স্টিলের জিনিসপত্র।

লেবুর রস : সমপরিমাণ লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে মাজুনিতে লাগিয়ে স্টেইনলেস স্টিলের দাগের ওপর ঘষুন। তোয়ালে বা পাতলা কাপড় দিয়ে মুছে নিলেই দেখবেন দাগ উঠে গেছে। দাগ বা মরিচা যদি বেশি পুরনো হয় তবে মিশ্রণটি দাগের ওপর রেখে আধা ঘণ্টার মতো অপেক্ষা করুন।

টুথপেস্ট : স্টিলের জিনিসে দাগ দূর করতে টুথপেস্টও ব্যবহার করতে পারেন। মরিচার জায়গায় টুথপেস্ট লাগিয়ে রেখে ১০ মিনিট পর একটি টুথব্রাশ ভিজিয়ে নিয়ে পেস্ট লাগানো স্থানে ভালোভাবে ঘষে নিন। কিছুক্ষণ পর জায়গাটি পানি দিয়ে ধুয়ে কাপড় দিয়ে মুছে নিন।

এছাড়াও মরিচা যেন না পড়ে তাই আগে থেকেই যতœ নিতে হবে স্টিলের জিনিসপত্রের। একটি শুকনো কাপড়ের ওপর অল্প পরিমাণে অলিভ অয়েল নিয়ে পাত্রের গায়ে ভালোভাবে লাগিয়ে কিছুক্ষণ পর একটি টিস্যু দিয়ে মুছে ফেলুন। নিয়মিত যত্ন নিলে জিনিসপত্রেও মরিচা পড়বে না সহজে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত