গত বুধবার সকালে ভারতের এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। তার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারের পর থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। দিল্লির নির্ভয়া কা-ের মতোই দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে। সোমবার রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষেই এই গণধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে আলোচনার প্রস্তাব দেন বিরোধীরা। সেই আলোচনাতেই রাজ্যসভায় সমাজবাদী পার্টি সাংসদ ও বলিউডের স্বনামধন্য অভিনেত্রী জয়া বচ্চন বলেন, ‘এই ধরনের লোকদের জনসমক্ষে নিয়ে আসা উচিত এবং পিটিয়ে মারা উচিত।’ এদিন রাজ্যসভায় বক্তব্যের সময় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন জয়া। ধরাগলায় বলতে থাকেন, ‘আমি জানি না, কতবার এই ধরনের অপরাধের জন্য বলতে উঠেছি। আমি মনে করি এবার সময় এসেছে। নির্ভয়া হোক বা কাঠুয়া কিংবা তেলেঙ্গানাÑ মানুষ চায়, সরকার এর সঠিক ও নির্দিষ্ট জবাব দিক। আমি মনে করি, এটাই আদর্শ সময়।’ এ সময় একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়ে জয়া বলেন, ‘সরকার কী করেছে? কীভাবে নিয়ন্ত্রণ করেছে? নির্যাতিতরা কী বিচার পেয়েছেন? কারও নাম নিতে চাই না। কিন্তু এর জন্য কি নিরাপত্তা ব্যবস্থা দায়ী নয়?’ গত বুধবার রাতে তেলেঙ্গানায় তরুণী চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় চার অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
×
