নিগার-ফারজানার সেঞ্চুরিতে নারী দলের রানের পাহাড়

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ০১:১৪ পিএম

শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বেশ বিপাকেই পড়ে গিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে সেই ধাক্কা কাটিয়ে তুললেন নিগার সুলতানা-ফারজানা হক জুটি। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন উভয়ই। তাতে এসএ গেমসের টি- টোয়েন্টি ক্রিকেটের নারীদের ইভেন্টে মালদ্বীপের বিপক্ষে রানের পাহাড় দাঁড় করিয়েছে সালমা খাতুনের দল।

পোখরায় রঙ্গশালা স্টেডিয়ামে ইভেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নির্ধারিত কুড়ি ওভারে ২ উইকেটে ২৫৫ রানের সংগ্রহ পেয়েছে টস জিতে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ। তৃতীয় উইকেটে ২৩৬ রানের জুটি গড়েন নিগার ও ফারজানা।

এই জুটি গড়ার পথে ৬৫ বলে অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেন তিন নম্বরে নামা নিগার। তার ইনিংসটি ১৪টি চার ও তিনটি ছক্কায় সাজানো।

অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেছেন ফারজানা। তার ৫৩ বলের ইনিংসটি  কুড়িটি চারে সাজানো।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তাদের অবস্থান শীর্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত