পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ইকরি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো ইকরি গ্রামের হারুন খানের ছেলে আল আমিন ও দক্ষিণ ইকরি গ্রামের সেরেজতালী মাতব্বরের ছেলে ইব্রাহিম মাতব্বর ।
স্থানীয়রা জানান, সকারে গ্রামের মোল্লা বাড়ি সংলগ্ন খলিলুর রহমানের একটি পুকুরে লোহার রড দিয়ে কচুরিপানা পরিষ্কার করছিল। কাজ করার সময় অসাবধানতায় পুকুরের ওপর দিয়ে যাওয়া পল্লিবিদ্যুৎ লাইনে লোহার রড স্পর্শ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করে।
