রাস্তা থেকে সরানো হলো ইট-খোয়ার ব্যবসাপ্রতিষ্ঠান

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:১২ এএম

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে রামসাগর যাওয়ার মূল সড়কের পাশেই বছরের পর বছর ধরে গড়ে উঠেছে ইট-খোয়ার ব্যবসা। অবৈধভাবে গড়ে ওঠা এসব ব্যবসাপ্রতিষ্ঠান যেমন অনিরাপদ, তেমনি মূল সড়কের পাশে হওয়ায় ধুলাবালির ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

গত ২২ নভেম্বর দেশ রূপান্তরে ‘দিনাজপুরে রাস্তার পাশে ইট-খোয়ার ব্যবসা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হলে গত বুধবার বিকেলে সেই রাস্তা থেকে এসব ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে ফেলার নির্দেশ দেন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত