পলওয়েলের চেয়ারম্যান আইজিপি জাবেদ পাটোয়ারী

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১১:৩৩ পিএম

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটির (পলওয়েল) ৫২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং বোর্ড অব ডিরেক্টরর্স নির্বাচন-২০১৯ গতকাল রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পলওয়েলের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সভায় পলওয়েলের ৯ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচন করা হয়। আইজিপি জাবেদ পাটোয়ারী পলওয়েলের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। অতিরিক্ত আইজি (অর্থ ও উন্নয়ন) শাহাব উদ্দীন কোরেশী ভাইস চেয়ারম্যান ও সিআইডির অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ব্যবস্থাপনা পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত পরিচালকরা হলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, নৌ-পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, ডিআইজি (লজিস্টিকস) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, ডিআইজি (প্রশাসন) তওফিক মাহবুব চৌধুরী, অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম (পুনর্নির্বাচিত) এবং অতিরিক্ত এসপি (অব.) এ এফ এম জাবিদ হাসান।

অতিরিক্ত আইজিপি ও বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মইনুর রহমান চৌধুরী সভায় বক্তব্য দেন।  এজিএমে আদায় করা শেয়ার মূলধনের ভিত্তিতে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ হিসাব বছরের জন্য ৪০ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত