গোপালগঞ্জে পাখির অভয়াশ্রম তৈরিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
জেলা প্রশাসক জানান, আগের মতো শহর ও গ্রাম এলাকায় পাখি দেখা যায় না। বিভিন্ন সময় শিকারীরা পাখি শিকার করায় দিন দিন দেশীয় প্রজাতির পাখির সংখ্যা কমে যাচ্ছে। তাই ফলদ গাছে মাটির হাড়ির বাসা স্থাপন করা হচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত পর্যায়ক্রমে মাটির বাসা স্থাপন করা হবে। যাতে ঝড় বৃষ্টির সময় পাখিরা একটা নিরাপদ বাসা পায়। এতে আগের মতো পাখির কলকাকলীতে মুখরিত হয়ে উঠবে শহর-গ্রাম।
রোববার জেলা প্রশাসকের অফিস ভবন ও বাসার আশপাশের এলাকায় পাখির বাসা স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম।
