কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ (সোমবার)। সাংগঠনিকভাবে দুভাগে বিভক্ত সাতটি উপজেলা নিয়ে কুমিল্লা উত্তর সাংগঠনিক জেলা গঠিত। কুমিল্লা উত্তর জেলায় সাতটি উপজেলা হলো দাউদকান্দি, হোমনা, তিতাস, মেঘনা, দেবীদ্বার, মুরাদনগর ও চান্দিনা।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ৭১টি পদের বিপরীতে সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সভাপতি পদপ্রত্যাশী মুরাদনগর উপজেলার জাহাঙ্গীর আলম সরকার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং রুহুল আমিন মুরাদনগরের সাবেক সাংসদ ডা. ওয়ালীর ছেলে।
সাধারণ সম্পাদক পদে সাবেক সহসভাপতি অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক রোশন আলী মাস্টার এবং সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা ইসলামের নাম ঘুরেফিরে শোনা যাচ্ছে।
পদপ্রত্যাশীরা ব্যক্তিগত যোগাযোগ, সভা-সমাবেশ, মতবিনিময়, সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।
