কেনাকাটায় অনিয়ম

সোহরাওয়ার্দীর পরিচালক উত্তমকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪ এএম

মেডিকেল যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম ও শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের উপপরিচালক শামসুল আলমের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে। এর আগে গত ১ ডিসেম্বর তাকে তলবি নোটিস পাঠিয়ে দুদকে ডাকা হয়। তিনি ওইদিন সময় নিয়ে গতকাল রবিবার দুদকে হাজির হন। দুদকের জিজ্ঞাসাবাদ-সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকে হাজির হওয়ার সময় উত্তম কুমারকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত মেডিকেল কলেজের যন্ত্রপাতি ক্রয়ের তালিকা ও ব্যয়িত অর্থের হিসাবের নথিপত্র সঙ্গে নিয়ে যেতে বলা হয়। তিনি কিছু তথ্য নিয়ে হাজির হন এবং আরও তথ্য দেওয়ার জন্য সময় চান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত