পদ্মায় নিখোঁজের ৫ দিন পর ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১০:৩৮ পিএম

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছাত্রলীগ নেতা রনি বিশ্বাসের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার ৫ দিন পর গতকাল সোমবার সকালে ঢাকার দোহার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গত ৫ ডিসেম্বর হরিরামপুরের একটি চরে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যাওয়ার সময় তাদের ট্রলারের সঙ্গে একটি বলগেটের ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় সবাই তীরে উঠতে পারলেও নিখোঁজ হন রনি বিশ্বাস। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়রা চেষ্টা করেও তার সন্ধান পায়নি। সোমবার সকালে দোহার থানার প্রাণকুণ্ডু এলাকায় স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

রনি বিশ্বাস হরিরামপুর উপজেলার চালা ইউনিনের হাসমিলান গ্রামের আবদুল কাদেরের বড় ছেলে। তিনি হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত