মেষ : রাজনৈতিকক্ষেত্রে প্রভাব বৃদ্ধি পাবে। শত্রুরা করায়ত্ত হবে। স্ত্রীর আয় বাড়বে।
বৃষ : ওষুধ ব্যবসায় লাভবান হবেন। প্রশাসন বিরুদ্ধে থাকবে। স্ত্রীর ক্ষমতা ও উপার্জন উভয়ই বাড়বে।
মিথুন : প্রাপ্ত অর্থ আদায় হতে পারে। চিকিৎসার জন্য অর্থ ব্যয় বাড়বে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
কর্কট : ব্যবসায়িক ক্ষেত্রে অনেক উন্নতি যোগ আছে। মায়ের অসুস্থতার জন্য খরচ বাড়বে। অর্থ প্রাপ্তি যোগ আছে।
সিংহ : ব্যবসায় বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। চাকরিক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে। আত্মীয়দের সঙ্গে দ্বন্দ্বে অতৃপ্তি বাড়বে।
কন্যা : চাকরিতে বদলি ও অতৃপ্তি যোগ দেখা যায়। আত্মীয়র জন্য সংসারে দ্ব›দ্ব দেখা দিতে পারে। অর্থ উপার্জনে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।
তুলা : চাকরিতে বদলির সম্ভাবনা আছে। ব্যবসায় আয় বাড়বে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।
বৃশ্চিক : নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় আয় বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু : ব্যবসাক্ষেত্রে কাজের চাপ বাড়বে। তবে তেমন অর্থ সঞ্চয় হবে না। রোগে অর্থ ব্যয়ের সম্ভাবনা।
মকর : চাকরিক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে। ব্যবসায় একটু ঝামেলা দেখা যায়। তবুও কিছু অর্থ সঞ্চয় হতে পারে।
কুম্ভ : ব্যবসায় নতুন পথের সন্ধান পাবেন। আশা পূরণ ও আনন্দ যোগ আছে। স্বল্প ভ্রমণে আনন্দ লাভ হবে।
মীন : সরকারি কাজে সুনাম বাড়বে। ভবিষ্যতে সুবাতাস বইবে এবং সর্বক্ষেত্রে বিজয় লাভ হবে। আয় বাড়বে।
