নিউ ইয়র্কে শুরু ‘নো ল্যান্ডস ম্যান’

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১১:০৭ পিএম

জীবন সত্যিই বর্ণময়। প্রতিদিন এই নাট্যশালায় আমরা সবাই অভিনয় করি মাত্র। আজ জানি না, কাল আমরা কোন চরিত্রে অভিনয় করব। এ তো গেল সাধারণ মানুষের কথা। কিন্তু একজন শিল্পী? শিল্পই যার একমাত্র সত্তা, সৃষ্টিতেই যার আনন্দ তাদের আরও কত কী করতে হয় এই জীবনে। কত কিছু অঁাকতে হয়, কত ভূমিকায় অভিনয় করতে হয়, কঠোর সত্যকে মেনে নিয়েও নিজের দায়িত্ব পালনে তারা অনড়। যেমন নওয়াজউদ্দিন সিদ্দিকী। সদ্যই হারিয়েছেন তার বোন সাইমাকে। দীর্ঘ ৮ বছর স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করে মাত্র ছাব্বিশেই ফুরিয়ে গেলেন সাইমা। পুরোটা সময়ে বোনের সমস্ত চিকিৎসার খরচ বহন করেছেন এই অভিনেতা। শুধু তাই নয়, পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে তার আত্মার সম্পর্ক। তিনি একজন পারিবারিক মানুষ। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তিনি একজন শিল্পী তা বুঝিয়ে দিলেন আদরের বোনের মৃত্যুর দিনে।

কিছুদিন আগেই নিউ ইয়র্ককে নতুন সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’-এর শু¨টিং শুরু করেছেন স্বনামধন্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। গত শুক্রবারও তিনি এই সিনেমার শু¨টিং স্পটেই ছিলেন। নওয়াজ তখন ব্যস্ত মেকআপে। তখনই তার ফোনে একটি কল আসে। সেই ফোনের পর নওয়াজ আরও শান্ত হয়ে যান। একমনে শট শেষ করেন। আর তারপরই ভেঙে পড়েন কান্নায়। যদিও তিনি জানতেন বোনের শরীর ভালো নয়, কিন্তু আচমকা এমন প্রিয়জনের মৃত্যুর খবরেও যে একটি মানুষ দায়িত্ব থেকে একচুল সরে দাঁড়াল না, এটা সত্যি ব্যতিক্রম। মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘আমরা শু¨টিং সেটের কেউই ঘুণাক্ষরে টের পাইনি, তিনি কী হারিয়েছেন। এমন একটি দুঃসংবাদ পাওয়ার পরও দারুণ একটি শট দিলেন। শট শেষে তিনি যখন কান্নায় ভেঙে পড়েন তখন আমরা সবাই ঘটনাটি জানতে পারি। আমি বুঝতে পারছিলাম তার মধ্যে কী অনুভূতি হচ্ছে, কিন্তু কীভাবে সামাল দিতে হবে তা বুঝতে পারছিলাম না, কিন্তু তিনি তা জানতেন। এমনকি তিনি এটাও বললেন যে, আমাদের নিউ ইয়র্ক সিডিউলের পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশে ফিরবেন না।’

সেদিনের প্যাক আপ হওয়ার পর ফারুকী জানতে পারেন নওয়াজউদ্দিনের বোনের নাম সাইমা। ঘটনাচক্রে এই সিনেমায় নওয়াজের বোনের চরিত্রের নামও তাই। কিন্তু ফারুকী যখন সিনেমার গল্প লিখেছেন তখন তিনি জানতেন না নওয়াজের বোনের নাম কী। যতদিন সাইমা চরিত্রের সঙ্গে নওয়াজ শু¨টিং করেছেন, সেই কয়েকদিন তিনি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছেন। কিন্তু এমনই পেশাদারিত্ব যে তা টের পেতে দেননি কাউকেই।

‘নো ল্যান্ডস ম্যান’-এ আরও অভিনয় করবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগান ও জনপ্রিয় অভিনেতা-গায়ক তাহসান। এ সিনেমার গল্প এগিয়ে যাবে দড়্গিণ এশিয়ার এক পুরুষের আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে। সেই সমস্যা আরও গুরুতর আকার ধারণ করবে যখন তার পরিচয় হবে যুক্তরাষ্ট্রপ্রবাসী অস্ট্রেলীয় এক নারীর সঙ্গে। এই নারীর চরিত্রে অভিনয়ের জন্য ফারুকী নির্বাচন করেছেন মিশেল মেগানকে। এর বাকি শু¨টিং হবে অস্ট্রেলিয়া ও ভারতের বিভিন্ন জায়গায়। সিনেমাটির গল্প লেখার কাজে ফারুকীকে সহায়তা করেছেন ডেভিড বারকার। ছবিটির প্রযোজনা করছেন স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় প্রযোজক ও নির্মাতা শ্রীহরি শাথে ও ফারুকীর প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছবিয়াল’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত