কিশোরগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক ফারহানা ও মাছুম

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১১:৫৪ পিএম

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর মোজাফফর বেপারি সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারহানা বেগম এবং পলতাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাছুম মিয়া এ বছর প্রাথমিক পর্যায়ে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

২০১৯ সালের জেলাপর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক যাচাই-বাছাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ফারহানা বেগমকে শ্রেষ্ঠ শিক্ষিকা এবং মাছুম মিয়াকে শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করা হয়। ওই দুই শিক্ষক দেশ রূপান্তরকে জানান, কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে গত সোমবার বিকেলে তারা এ সংক্রান্ত চিঠি পেয়েছেন।

চিঠির বরাতে তারা জানান পাঠদানে দক্ষতা, বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন, সহপাঠ কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ, ঝরেপড়া শিশুদের বিদ্যালয়মুখী করানোসহ ২৭টি বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের জন্য ওই দুজনকে জেলার প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত