শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ ইবাদতের অন্তর্ভুক্ত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১২:১০ এএম

শীতার্তদের মাঝে শীতসামগ্রী বিতরণ করা মহান কাজ। এটি ইবাদতের অন্তর্ভুক্ত। বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার অনেক ফজিলত ও নেকির কথা হাদিসে বলা হয়েছে। রাসুল (সা.) বলেন, ‘যে মুমিন অপর মুমিনকে কাপড় পরিয়ে দেবে, আল্লাহ তাকে জান্নাতের সবুজ কাপড় পরাবেন।’ (তিরমিজি, হাদিস: ২৪৪৯) অন্য হাদিসে এসেছে, ‘আল্লাহ তাকে জান্নাতি পোশাক পরাবেন।’ (তারগিব-তারহিব, খণ্ড: ২, পৃষ্ঠা: ৯২)

মুসলমান মুসলমানের ভাই। তাই একজনের ব্যথায় আরেকজনকে ব্যথিত হতে হবে। রাসুল (সা.) বলেন, ‘এক মুসলমান যদি অন্য মুসলমানের উপকার করে, আল্লাহও তার উপকার করেন। সে যদি কারো কষ্ট দূর করে, আল্লাহও হাশরের মাঠে তার কঠিন কষ্ট দূর করবেন।’ তিরমিজি, হাদিস: ১৪২৬)

উল্লেখ্য, বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে শীতের প্রকোপ বেশি। সীমান্তবর্তী পঞ্চগড়ে গত কয়েক দিন ধরে তাপমাত্রা এক অঙ্কে নেমে এসেছে বলে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই অঞ্চলের দরিদ্র মানুষগুলো অনেক কষ্টে দিনাতিপাত করছে। তাই তাদের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবানসহ সব মানুষের একান্ত কর্তব্য। তাদের মাঝে গরম কাপড় ও শীত-সামগ্রী বিতরণ করা দরকার।

তাই আসুন, শীতার্তদের পাশে দাঁড়াই। মানুষের সেবা করে অশেষ নেকি অর্জন করি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত