শুরু হয়ে গেল বঙ্গবন্ধু বিপিএল টি-টোয়েন্টির ময়দানী লড়াই। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার। এই লড়াইয়ে টসে জিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমেছে চট্টগ্রাম।
চোটে থাকায় ম্যাচটিতে নেই চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তার পরিবর্তে চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন উইন্ডিজ বোলিং অলরাউন্ডার রায়াদ এমরিট।
অন্যদিকে তরুণদের নিয়ে গড়া সিলেট থান্ডারের অধিনায়কত্ব করছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করা লক্ষ্য উভয় দলের।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: রায়াদ এমেরিট (অধিনায়ক), আভিস্কা ফের্নান্দো, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েদ, নাসির হোসেন, রায়ান বার্ল, নুরুল হাসান সোহান (ইউকেটকিপার), চ্যাডউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও মুক্তার আলি।
সিলেট থান্ডার একাদশ: রনি তালুকদার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, নাজমুল ইসলাম, এবাদত হোসেন, ক্রিশমার সান্টোকি, জিভান মেন্ডিস, নাভিন-উল-হক।
