মেষ : আয় বৃদ্ধির ফলে ঋণ শোধ করা সম্ভব হবে। প্রকাশ্য শত্রুরা দমন থাকবে। স্ত্রীর স্বাস্থ্যের জন্য ফালতু ব্যয় বাড়বে।
বৃষ : অংশীদারি ব্যবসায় এখনই অর্থ বিনিয়োগ হবে না। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। আয় সন্তোষজনক নয়।
মিথুন : মেশিন ক্রয়ে অর্থ ব্যয় হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যাংক থেকে ঋণ নেওয়ার সম্ভাবনা আছে।
কর্কট : ঠিকাদারি অথবা মেশিনারি ব্যবসা লাভজনক হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। এখনই বিনিয়োগ লাভজনক হবে না।
সিংহ : কর্মক্ষেত্রে গোলযোগের সম্ভাবনা আছে। আত্মীয়র সঙ্গে স্বার্থের দ্বন্দ্ব দেখা দিতে পারে। গোপন শত্রুরা সম্মানহানির চেষ্টা করবে।
কন্যা : ফাটকা ব্যবসায় জড়িত হতে পারেন। তবে ফল শুভ হবে না। ধৈর্য ধরুন এবং চেষ্টা করলে ভালো মেশিনের ব্যবসায় লাভ করতে পারবেন।
তুলা : মেশিন ও খাদ্যদ্রব্যের ব্যবসা ভালোই হবে। আয় বাড়বে। রোগে অস্ত্রোপচার করতে হবে।
বৃশ্চিক : দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। আয় বৃদ্ধি হলেও ব্যবসায় অর্থ বিনিয়োগ ভালো হবে না।
ধনু : রোগশোকে অশান্তি বাড়বে। কর্মে সহকর্মীদের সহযোগিতা পাওয়া যাবে। ব্যয় বাড়বে।
মকর : কর্মক্ষেত্রে গোপনে শত্রুরা তৎপর থাকবে। সন্তানের দুর্ঘটনা যোগ আছে। ব্যবসায় সন্তোষজনক ভালো ফল লাভ করা যাবে।
কুম্ভ : ব্যবসায় সুবাতাস বইবে। আশা পূরণ হবে। বন্ধুর সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন।
মীন : কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। স্বল্প ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে। মায়ের স্বাস্থ্য খুব খারাপ হবে।
