সাত বছরে ‘অপরাজিত’ সাকিব-শিশির জুটি

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০৬:২৩ পিএম

‘সাত বছর এবং নট আউট, সেরা জুটি গড়েছি আমি’- বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন সাকিব আল হাসান।

২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে জুটি বাঁধেন সাকিব। এই জুটির সপ্তম বিবাহবার্ষিকী বৃহস্পতিবার। দিন জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাকিব।

বিকেলে নিজের ফেরিফায়েড ফেইসবুক, ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন সাকিব। ক্যাপশনে জুড়ে দিয়েছেন ওপরের কথাটি।

সাকিবের এমন পোস্টের কমেন্টস বক্সভরে গেছে শুভেচ্ছা বাণীতে। আজীবন অপরাজিত থাকবে এই জুটি এমন কথা লিখে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আইসিসির নিষেধাজ্ঞায় এই মুহূর্তে সব ধরনের ক্রিকেটের বাইরে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত