বেনাপোল চেকপোস্টে ২০ হাজার মার্কিন ডলারসহ নারী আটক

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১১:৫৩ পিএম

বেনাপোল চেকপোস্টে ২০ হাজার মার্কিন ডলারসহ এক নারী যাত্রীকে আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২০ হাজার মার্কিন ডলার ও দুটি রেডমি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।

বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী কমিশনার তৃপ্তি রায় জানান, ভারত থেকে এক যাত্রী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বাংলাদেশে আসছে– এমন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চেকপোস্টে অভিযান চালিয়ে লাইলী খাতুন (২৮) নামে এক যাত্রীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০ হাজার মার্কিন ডলার ও তার কাছে থাকা দুটি মোবাইল সেট জব্দ করা হয়। লাইলী মাদারীপুর জেলার শিবচর গ্রামের রহমানের মেয়ে।

জব্দ ডলার ও মোবাইল ফোন কাস্টমসে জমা করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত