নিরাপত্তার ইস্যুতে অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেন দিনে দিনে পিছিয়ে পড়ছে। সম্প্রতি এমন একটি ত্রুটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ধরা পড়েছে, যা আপনার ফোনকেই নষ্ট করে দিতে পারে।
যদিও এই ত্রুটি চলতি বছরের ডিসেম্বরেই সারানো হতে পারে বলে জানা গেছে। এ মাসেই অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিনে মোট ৩টি ত্রুটির বিষয়ে বলা হয়েছে, যার মধ্যে একটিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ মানছে গুগল।
গুগল পুরো বিষয়টি বর্ণনা করতে গিয়ে জানিয়েছে, নতুন একটি ত্রুটির বিষয়ে তারা জানতে পেরেছে যেটির ফায়দা উঠিয়ে হ্যাকাররা ম্যালিশিয়াস মেসেজ তৈরি করতে পারে এবং এরপর ব্যবহারকারীদের ফোনে ‘উবহরধষ ড়ভ ঝবৎারপব’ অ্যাটাক চালাতে পারে। এই ত্রুটিটির নাম দেওয়া হয়েছে ‘ঈঠঊ-২০১৯-২২৩২’।
গুগলের তরফে বলা হয়েছে ‘ঈঠঊ-২০১৯-২২৩২’ দ্বারা লাখ লাখ ব্যবহারকারী প্রভাবিত হতে পারে। এর দ্বারা অ্যান্ড্রয়েড ৮.০, অ্যান্ড্রয়েড ৮.১, অ্যান্ড্রয়েড ৯ ও অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সমস্ত ফোন পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গুগল এখনো নিশ্চিত নয়, হ্যাকারদের কাছে এই ত্রুটির বিষয়ে কোনো খবর আছে কি না।
গুগল ইতিমধ্যেই এই ত্রুটি সংশোধনের চেষ্টা করছে। শিগগিরই তারা নতুন সিকিউরিটি আপডেট দেবে। তবে গ্রাহকরা কবে এই আপডেট পাবে তা নিয়ে নিশ্চিত কোনো খবর নেই। কারণ শাওমি, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস অ্যান্ড্রয়েডভিত্তিক কাস্টম ওএস ব্যবহার করে।
