নতুন বছরে যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:১৫ এএম

আসছে বছরে কয়েক লাখ ফোনে কাজ করবে না মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটির ব্লগ পোস্টে জানানো হয়েছে, কয়েকটি পুরোনো অপারেটিং সিস্টেমের ফোনে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। এর মধ্যে অ্যান্ড্রয়েড যেমন আছে, তেমনি আইওএস’ও আছে।

বিশ্বজুড়ে ঠিক কত ফোনে তাদের সেবা পাওয়া যাবে না, সেটি পরিষ্কার নয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে কয়েক লাখ হতে পারে। ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এই সিদ্ধান্ত।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ব্যবহারকারীরা আইওএস-৮ ফোনে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন।

আইওএস-৮’র চালু ফোন অথবা তার আগের ভার্সনে কোনো অ্যাকাউন্ট খোলা যাবে না। আইফোনের আইওএস-৯ অথবা তার পরের ভার্সনে হোয়াটসঅ্যাপ চালানো যাবে। আইওএসের মোডিফাইড ভার্সনে যেসব ফোন সচল আছে, সেগুলোতে এই অ্যাপটি কাজ করবে না।

অ্যান্ড্রয়েডের ২.৩.৭ ভার্সনের সচল ফোনে ফেব্রুয়ারির ১ তারিখ থেকে হোয়াটসঅ্যাপ কাজ করবে না। আইফোনের মতো এই ফোনেও নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা যাবে না।

৩১ ডিসেম্বরের পর উইন্ডোজের সব ফোনে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত