মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় সাজাপ্রাপ্ত কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করে দৈনিক সংগ্রাম পত্রিকায় যেভাবে খবর ছাপানো হয়েছে তা জাতির সঙ্গে ধৃষ্টতা। বিজয়ের মাসে এ ধরনের অসত্য সংবাদ পরিবেশন শহীদদের রক্ত¯œাত বিজয়ের ওপর কালিমা লেপনের শামিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
গতকাল সোমবার বিজয় দিবস উপলক্ষে ধানম-ির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে ফাঁসি হওয়া কাদের মোল্লাকে শহীদ বলায় পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দৈনিক
সংগ্রাম পত্রিকার মিডিয়া তালিকাভুক্তি ও ডিক্লারেশন কেন বাতিল হবে না, মন্ত্রণালয়ের ডিএফপি (চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর) ও জেলা প্রশাসন থেকে এরই মধ্যে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। একাত্তরের রাজাকার ও তাদের সমর্থকদের দেশবিরোধী কোনো অপতৎপরতাকে একচুলও ছাড় দেওয়া হবে না।’
মন্ত্রী বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে লাখো শহীদের রক্তে স্বাধীন এদেশে স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপতৎপরতার কোনো ছাড় নেই। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে আগুয়ান বাংলাদেশে আজ স্বাধীনতার ৪৮ বছর পরেও মুক্তিযুদ্ধের বিপক্ষের অপশক্তি, যারা দেশটাই চায়নি, তাদের রাজনীতি, তাদের আস্ফালন মেনে নেওয়া যায় না। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়।’
×
