ক্রোম ব্রাউজার এবং সংশ্লিষ্ট ওয়েবভিউ সফটওয়্যারের জন্য চারটি গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ওই ত্রুটির কারণে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডেটা স্টোরের অ্যাকসেস হারিয়ে ফেলছিলেন।
মঙ্গলবার বিবৃতির মাধ্যমে গুগল নতুন আপডেটের বিস্তারিত জানিয়েছে। সেখানে বলা হয়েছে, স্থায়িত্ব এবং কর্মক্ষমতার উন্নতি করে ক্রোম-৭৯ (৭৯.০.৩৯৪৫.৯৩) প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ব্রাউজারে যেসব ফিচার আছে তার মধ্যে অন্যতম ওয়েবভিউ বাগ ফিক্স। ওয়েবভিউতে যেসব ব্যবহারকারীর অ্যাপডেটা দৃশ্যমান ছিল না সেগুলো ঠিক করা হয়েছে। অ্যাপডেটা হারিয়ে যায়নি, এই আপডেটের মাধ্যমে দৃশ্যমান হবে।
পাসওয়ার্ড নিরাপত্তা: কোনো ওয়েবসাইট থেকে আপনার অন্যান্য তথ্যেরে সঙ্গে পাসওয়ার্ড চুরি হয়ে গেলে সেই ওয়েবাইটে সাইন ইন করতে গেলে গুগল সতর্ক করবে। আপনার পাসওয়ার্ড চুরির বিষয়টি অবহিত করবে।
ভিআর সাপোর্ট: ওয়েবের জন্য দ্য ওয়েবএক্সআর ডিভাইস এপিআই ভার্চুয়াল রিয়্যালিটি অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে।
এসবের পাশাপাশি একটি জায়গায় বুকমার্ক টেনে আনা যাবে, অথবা বুকমার্ক অপশন মেন্যুতে গিয়ে মুভ আপ কিংবা মুভ ডাউন করা যাবে।
