চলতি বিপিএলের প্রথম দুই ম্যাচে মোটেও ভালো করতে পারেননি মোহাম্মদ শাহজাদ। এর আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টেন লিগেও ভুগেছেন রান খরায়। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ঘুচালেন সেই ব্যর্থতা। ঝড়ো ব্যাটিংয়ে অর্ধশতক হাঁকানো ইনিংস খেলে রানে ফিরেছেন রংপুর র্যাঞ্জার্সের এই আফগান ব্যাটসম্যান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লার বিপক্ষে শুরু থেকেই ব্যাটিংয়ে তাণ্ডব চালন শাহজাদ। উইকেট ছাড়ার আগে সাত চার ও চার ছক্কায় ২৭ বলে ৬১ করা করেছেন ডান এই ব্যাটসম্যান।
ইনিংসটি খেলার পথে ২১ বলে অর্ধশতক পূর্ণ করেন শাহজাদ। তার ব্যাটে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে প্রথম জয়ের সন্ধানে থাকে রংপুর।
