কেরানীগঞ্জ থেকে আল্লাহর দলের তিনজন গ্রেপ্তার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১২:৫৭ এএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) তাদের গ্রেপ্তার করে। এটিইউর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জের বেগুনবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন আবদুল্লাহ আল হাসনাত ওরফে কল্লোল (৩৯), আমিনুল ইসলাম ওরফে সেতু (৩০) ও ফজলে করিম ওরফে সোহাগ (৩২)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত