পবিপ্রবিতে দুই ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০২:৩১ পিএম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) এর ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় ‘এ’ ইউনিট ও বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এদিকে সকাল ১১টা থেকে শুরু হওয়া ‘এ’ ইউনিট ও বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.pstu.ac.bd) ও বিশ্ববিদ্যালয়ের সকল অভ্যন্তরীণ নোটিশ বোর্ডের মাধ্যমে প্রকাশ করা হবে।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক (অ. দা.) ড. মোহাম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকাল ১১টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত