রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে শুক্রবার সকালে রংপুর সাহিত্য পরিষদের হলরুমে আলোচনা সভা ও কেক কাটাৱ আয়োজন করা হয়।
রংপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিক সরকার, রংপুর কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, রংপুর সিটি প্রেস ক্লাবের আহ্বায়ক মইনুল হক জনস্বাস্থ্য আন্দোলন অধিকার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল হোসেন, মানবাধিকারকর্মী এসএম রাঙ্গা. সংবাদকর্মী এস এম জাকির হোসেন. রাজনীতিবিদ মমিন পাটোয়ারী প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালক ছিলেন দৈনিক দেশ রূপান্তর রংপুর প্রতিনিধি মামুন রশিদ। সভার শুরুতেই দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালি রংপুর টাউন হল থেকে বের হয়ে রংপুর প্রেস ক্লাব প্রদক্ষিণ করে। র্যালিতে রংপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাংবাদিকসহ সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
