সোনাগাজীতে র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় সোনাগাজীর জিরো পয়েন্ট থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে হাজী রহিমউল্লাহ মার্কেটের ৪র্থ তলার সোনাগাজী প্রেস ক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও দৈনিক দেশ রুপান্তরের এক বছরের বিভিন্ন দিক ও আগামী দিনগুলোর অগ্রযাত্রায় সাফল্য কামনা করে আলোচনা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব।
সাংবাদিক ওমর ফারুকের সঞ্চালনায় ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ, সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার সাইফুদ্দিন, ফায়ার সার্ভিস সোনাগাজীর সহকারি স্টেশন কমান্ডার জামিল আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা নুরুল আলম, প্রেসক্লাব সেক্রেটারি সাংবাদিক আবুল হোসেন রিপন।
দৈনিক দেশ রূপান্তর এর সোনাগাজী প্রতিনিধি মো. শফি উল্লাহ রিপনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আবদুল্যাহ আল মোমিন শিমুল, ধর্মবিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন শাকিল, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক গোলাম সারওয়ার, উপজেলা যুবলীগের সদস্য মঞ্জুর হোসেন। সাংবাদিক শহিদুল ইসলাম, এস.এন আবছার, আবদুল্লাহ রিয়েল, সালাহ উদ্দিন, ইয়াসিন আরাফাত তুহিন, আবদুর রহিম রুবেল।
অনুষ্ঠানে আগত অতিথিরা দৈনিক দেশ রূপান্তর প্রত্রিকার সাফল্য কামনা করে বলেন, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে সংবাদপত্র এখনো অনন্য। বস্তুনিষ্ঠ তথ্য বিন্যাস বা পেশাদার সাংবাদিকতা এবং ভালো কন্টেন্ট যে বাংলাদেশের পাঠকরাও সাদরে গ্রহণ করে তার প্রমাণ দেশ রূপান্তরের এক বছরের পথচলা। দেশ রূপান্তরের কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন যেমন পাঠক মহলে আলোড়ন তুলেছে, তেমনি সরকারের নীতিনির্ধারকরাও অনেক সংবাদকে আমলে নিয়ে ব্যবস্থা নিয়েছেন। দেশ রূপান্তরের প্রতিবেদন ধরে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে পিইসির পরীক্ষায় বহিষ্কৃত শিশুদের আবার পরীক্ষা নেওয়ার আদেশ দিয়েছে। কয়েকটি বস্তুনিষ্ঠ প্রতিবেদনেও সাড়া দিয়েছে সারাদেশ।
