পাঠকদের সাথে নিয়ে শীতকালীন ছুটির মধ্যেও দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের ১ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে উত্তরবঙ্গের বাতিঘর খ্যাত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার দুপুর ১১.৪৫ মিনিটে পাঠকদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ক্যাফেটেরিয়া থেকে মিডিয়া চত্বর হয়ে একাডেমিক ভবন ৩ এর সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে পাঠকদের সাথে নিয়ে কেক কাটেন,বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক নূর আলম সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের জাহিদ হাসান, উইমেন পিস ক্যাফের সভাপতি উম্মে কুলসুম মিথু, চূয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি মাহফুজ আহমেদ, দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৌম্য সরকার, দৈনিক যুগের আলোর ক্যাম্পাস প্রতিনিধি রুম্মান আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও দেশ রূপান্তরের নিয়মিত পাঠক নাঈম আহমেদ, সাব্বির আহমেদ, সামুন আহমেদ, জামিল মিয়া, আহমেদ, শারমিন আক্তার সাথী, অলভিয়া রাহমান খেয়া, শারমিন আক্তার সাথী সহ অন্যান্য শিক্ষার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন পজিটিভ জেনারেশন অফ বাংলাদেশ রংপুর ইউনিটের সদস্য বৃন্দ।
উইমেন পিস ক্যাফের সভাপতি উম্মে কুলসুম মিতু বলেন, ‘দেশ রূপান্তর যে এগিয়ে যাচ্ছে,তার প্রমাণ এর পাঠকপ্রিয়তা। আমি প্রত্যাশা করি আগামী দিনগুলোতে নারীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে দেশ রূপান্তর বেশি বেশি সংবাদ পরিবেশন করবে।’
চূয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি মাহফুজ আহমেদ বলেন, ‘মিডিয়ার ক্রান্তিকাল চলছে বর্তমান সময়ে। নানামুখী সংকট মোকাবিলা করে একটি পত্রিকা এগিয়ে যাচ্ছে,পাঠকপ্রিয়তা পাচ্ছে- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হিসাবে এটা আমার কাছে অনুপ্রেরণামূলক।’
বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট দেশ রূপান্তরের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন,রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কান্ড নিয়ে সংবাদ প্রকাশ করে দেশ রূপান্তর যে সাহসীকতার পরিচয় দিয়েছে তা প্রশংসনীয়। তাছাড়া মাত্র ১বছরের মাথায় পাঠক মনে যে দাগ কেটেছে সেটা সত্যিই প্রশংসনীয়।’
ছাত্র পরামরর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক নূর আলম সিদ্দিকি বলেন, ‘মিডিয়া ম্যানিপুলেশনের যুগে বস্তুনিষ্ঠতা ধরে রেখে আগামীর পথে এগিয়ে চলুক দেশ রূপান্তর। ক্যাম্পাসের নানা অনিয়ম আর অসংগতির পাশাপাশি তুলে ধরুক শিক্ষক শিক্ষার্থীদের অগ্রযাত্রার গল্প।’
