ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০৩:০৮ এএম

হরিপুরের বেতনা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোররাতে ভারতে অনুপ্রবেশের সময় এ ঘটনা ঘটে। নিহত রাজিবুল ইসলাম (২৬) উপজেলার বহরমপুর গ্রামের বদরুল ইসলামের ছেলে। উপজেলার বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবদুস সালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজিবুলের বাবা বলেন, গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় রাজিবুল। রাতে বাসায় আসেনি। ভোরে পেটের নিচে গুলিবিদ্ধ অবস্থায় সীমান্তের কাছাকাছি তাকে পাওয়া যায়।

ঠাকুরগাঁও-৫০ বিজিবি জানায়, হরিপুরের বেতনা সীমান্তের ৩৬২ পিলার দিয়ে কয়েকজন যুবক গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের কাদেরগঞ্জ ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এ সময় অন্যরা পালিয়ে এলেও রাজিবুল গুলিবিদ্ধ হন। পরে উদ্ধার করে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা দিকে তার মৃত্যু হয়। লাশ মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত