ভোলায় ৫ কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০২:০৭ পিএম

ভোলায় নদী পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি লেহেঙ্গা ও বিভিন্ন ধরনের পোশাক জব্দ করেছে কোস্টগার্ড। জব্দকৃত এসব কাপড়ের আনুমানিক মূল্য ৫ কোটি টাকা বলে জানিয়েছে উপকূলীয় বাহিনী।

বৃহস্পতিবার সকালে ভোলা সদরের খেয়াঘাট এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন লে. ওয়াসিম আকিল জাকির।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে ভোলার চরফ্যাশনের চর মানিকা সংলগ্ন মেঘনা নদীতে ভারতীয় কাপড়বোঝাই একটি মাছ ধরার ট্রলারে ধাওয়া করে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় ওই ট্রলারটি ধরার জন্য চেষ্টা করা হলে কালোবাজারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটিকে দ্রুত চালিয়ে যায়। পরে ভোলা সদরের মেঘনা নদীর মাঝর চর এলাকায় ট্রলারটিকে রেখে তারা পালিয়ে যায়।

ওই সময় ট্রলার থেকে ৩৪৫ বস্তা ভর্তি ২৫ হাজার পিস ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও থ্রি-পিস জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৫ কোটি টাকা। পরে আইনগত প্রক্রিয়া শেষে ওই শাড়ি ও বিভিন্ন কাপড় ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত