অস্ত্র ও পর্নোগ্রাফিসহ তিনটি মামলায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকসহ তিনজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন। আদালত শুনানি শেষে অস্ত্র মামলায় দুদিন এবং পর্নোগ্রাফির দুটি মামলায় এক দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করে। সাদিক ছাড়াও অন্য দুই রিমান্ড মঞ্জুরকৃত আসামি হলেন কথিত সাংবাদিক আকাশ ইসলাম ও পিচ্চি রাসেল। সাতক্ষীরা সদর থানায় দুজন জনপ্রতিনিধির করা পর্নোগ্রাফি আইনের দুটি মামলা ও ডিবি পুলিশের এসআই মনিরুল ইসলামের করা একটি অস্ত্র মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
×
