মুজিববর্ষ উদযাপন কমিটির মিডিয়া কনসালট্যান্ট আসিফ কবীর

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০১:৪৬ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছেন আসিফ কবীর। গত রবিবার গণমাধ্যম সংক্রান্ত বিষয়াবলি ও বিশেষজ্ঞ পর্যায়ের দেখভালের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তার নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

এর আগে ২০০৯ থেকে বর্তমান সরকারের বিগত দুই মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব ছিলেন আসিফ কবীর। তিনি সামাজিক গবেষণাকর্ম, রাজনৈতিক বিশেস্নষণ, সাংবাদিকতা, সম্পাদনা ও লেখালেখির সঙ্গে যুক্ত। আসিফের বাবা খুলনা প্রেস ক্লাবের সভাপতি হুমায়ূন কবীর বালু ২০০৪ সালে নিজ পত্রিকা অফিস (দৈনিক জন্মভূমি) ভবনের সামনে সন্ত্রাসী হামলায় নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত