‘ইমরুল ব্রো’ ট্রলে ভালোবাসা খুঁজে পান কায়েস

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০৭:২৪ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে যারা ‘ব্রো’ বলে ট্রল করছেন তাদের নিয়ে কোনো ‘অসুবিধা নেই’ ইমরুল কায়েসের। বিপিএলে দারুণ ব্যাট করা এই ব্যাটসম্যান ওই ডাকে বরং ‘ভালোবাসা’ দেখতে পাচ্ছেন।

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত সর্বাধিক রান করা ব্যাটসম্যানদের তালিকায় ইমরুল আছেন দুইয়ে, দেশের ক্রিকেটারদের মধ্যে সবার উপরে। ৪৮.১৬ গড়ে করেছেন ২৮৯ রান।

শুক্রবার ঢাকা প্লাটুনের বিপক্ষে দলের দারুণ জয়ে অপরাজিত ফিফটি করে ম্যাচসেরা হওয়া ইমরুল সংবাদ সম্মেলনে ট্রল প্রসঙ্গ নিয়ে কথা বলেন।

‘যদি আমাকে ইমরুল ব্রো বলে মজা পায়, পাক না। কোনো অসুবিধা নেই। আমার কোনো আফসোস নেই,’ জানিয়ে তিনি বলেন, ‘আমাকে ভালোবেসেই ডাকছে ইমরুল ব্রো, সমস্যা কী!’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত