কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ-মোহামেডান

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১১:০৭ পিএম

গ্রুপের তিন দলের পয়েন্ট সমান, সমান গোল ব্যবধানও। এমন অবস্থায় নামের পাশে হলুদ কার্ড বেশি থাকায় হতাশায় ডুবতে হলো শেখ রাসেল ক্রীড়া চক্রকে। তাতে মুক্তিযোদ্ধা সংসদের পাশাপাশি ‘ডি’ গ্রুপ থেকে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালের টিকিট পেয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করে মুক্তিযোদ্ধা সংসদ ও শেখ রাসেল।

দুটি গোল হয় ম্যাচের দুই অর্ধে। দ্বাদশ মিনিটে উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভ আলিশের গোলে এগিয়ে যায় শেখ রাসেল। আর ৫১তম মিনিটে মুক্তিযোদ্ধাকে সমতায় ফেরান ইসমাইল বাঙ্গুরা।

এর আগে দিনের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারায় মোহামেডান। একমাত্র গোলটি করেন মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাত।

তিনটি করে ম্যাচ খেলা মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, মোহামেডান ও উত্তর বারিধারার পয়েন্ট দাঁড়ায় সমান ৫। তাদের গোল ব্যবধানও সমান। বাইলজ অনুযায়ী বেশি হলুদ কার্ড পাওয়ায় গ্রুপ পর্বেই থেমে যেতে হয়েছে শেখ রাসেলকে। অপর দুই দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র; রানার্স-আপ মোহামেডান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত