ফেড কাপের জমজমাট ফাইনালে এগিয়ে মোহামেডান

আপডেট : ২০ মে ২০২৬, ০৬:৩৫ পিএম

অবশেষে অনেক নাটকীয়তার পর মাঠে গড়িয়েছে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচ। কিংস অ্যারেনায় শিরোপার জন্য স্বাগতিকদের সঙ্গে লড়ছে মোহামেডান। প্রথমার্থে ২-১ গোলে এগিয়ে সাদা কালোরা। 

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত আক্রমণে ছিল দুই দলই। তবে সেই ফায়দা আগে তুলে নেয় মোহামেডান। মাত্র ৪ মিনিটে ফ্রিকিক থেকে মোজাফফরভ শট করে সরাসরি গোল করলে উল্লাসে মেতে উঠে সাদা কালো গ্যালারি (১-০)। এরপর তিনি রোনালদোর মতো লাফিয়ে গোল উদযাপন করেন।  

মিনিট দুয়েক পর ডিফেন্ডার শাকিল আহাদ তপুর অবৈধভাবে বাধায় বক্সে পড়ে যান স্যামুয়েল। পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান কিংসের ব্রাজিলিয়ান স্টার ডরিয়েলটন গোমেজ (১-১)।

৩৫ মিনিটে সৌরভ দেওয়ান গোল করেন জাহিদ শান্তর ক্রসে বাড়িয়ে দেওয়া বলে (২-১)। তবে মোজাফফরভ পেনাল্টি মিস না করলে হয়তো মোহামেডানের এগিয়ে যাওয়ার ব্যবধান ৩-১ হতে পারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত