জাতীয় সংসদে চলতি ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপন করার সময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বাজেট বক্তৃতা পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৩ জুন বেলা সাড়ে ৩টার পর অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করলেও শারীরিক অসুস্থতার জন্য তিনি বারবার থেমে যাচ্ছিলেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে বিরতি নেন। একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অর্থমন্ত্রীর পক্ষে বাজেট বক্তৃতা শুরু করেন। পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলনেও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে পাশে রাখেন তিনি। ওই সময় অর্থমন্ত্রী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বাজেট নিয়ে এমন ঘটনা দেশে আগে কখনও ঘটেনি।
×
