ওয়ালটনের ‘উইন্টার ফেস্টিভ্যাল’ অফারে ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পেয়েছেন ধামরাইয়ের নাসির হোসেন। গাড়িচালক নাসিরের হাতে সম্প্রতি এই ক্যাশ ভাউচার তুলে দেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক আলমগীর আলম সরকার, ডেপুটি ডিরেক্টর জহিরুল ইসলাম এবং রেফ্রিজারেটরের ব্র্যান্ড ম্যানেজার জীবন আহমেদ প্রমুখ। নাসির হোসেন জানান, তিনি গুলিস্তান-ধামরাই রুটের ডি-লিংক পরিবহনের গাড়ি চালান। ধামরাই ওয়ালটন প্লাজা থেকে ২৪৪ লিটারের একটি ফ্রিজ কেনেন। এরপর ডিজিটাল ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন করলে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার মেসেজ যায় তার মোবাইলে। অনলাইনের ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম থেকে ফ্রিজসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনা যাচ্ছে। কিস্তি এবং অনলাইনে কেনা ফ্রিজেও ২০০ শতাংশ ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগসহ নিশ্চিত ক্যাশব্যাক রয়েছে। ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার পাশাপাশি কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টি দিচ্ছে ওয়ালটন। বিক্রয়োত্তর সেবা দিতে সারা দেশে রয়েছে ৭২টি সার্ভিস পয়েন্ট। বিজ্ঞপ্তি।
×
