ঢাকার সিটি নির্বাচন

বিএনপির কাউন্সিলর প্রার্থীদের তালিকা প্রকাশ আজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০১:৫২ এএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের তালিকা আজ সোমবার সন্ধ্যার মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করা হবে। গতকাল রবিবার দেশ রূপান্তরকে এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য আবদুস সালাম। 

গতকাল সকাল ১০টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয় নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবনে। আবদুস সালামের নেতৃত্বে কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেন যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নবী উল্লাহ নবী, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। এর আগে আবদুস সালামকে প্রধান সমন্বয়কারী করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কাউন্সিলর প্রার্থী বাছাই কমিটি করে বিএনপি।

গতকালই সকাল ১০টার দিকে মহানগর উত্তর বিএনপির কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। এতে নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান। তাকে সহযোগিতা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আহসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত