চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিয়েছেন জিয়া

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০১:৪২ পিএম

বঙ্গবন্ধু বিপিএলে শীর্ষস্থানে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে যোগ দিয়েছেন জিয়াউর রহমান। দুদিন আগেই দলটি তার সঙ্গে চুক্তির ঘোষণা দেয়।

বিপিএলে প্রতিটি দলে মোট ১১ জন স্থানীয় ক্রিকেটার দলে রাখার নিয়ম ছিল। টেকনিক্যাল কমিটি কদিন আগে ১২ জন স্থানীয় ক্রিকেটার নেওয়ার সুযোগ করে দেয়। ১২তম সদস্য হিসেবেই যোগ দিচ্ছেন জিয়া।

জিয়ার সঙ্গে শ্রীলঙ্কান অলরাউন্ডার আসেলা গুনারত্নেকেও দলে নিয়েছে চট্টগ্রাম। সোমবার ঢাকায় পা রাখার কথা শ্রীলঙ্কান অলরাউন্ডারের।

এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ দলে যোগ দিতে বিপিএল ছাড়তে হবে চট্টগ্রামের কেসরিক উইলিয়ামস ও লেন্ডন সিমন্সকে। কেসরিকের জায়গায় ইতিমধ্যে সুযোগ পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম প্লাঙ্কেট। সিমন্সের বদলি হিসেবে আরেক ক্যারিবিয়ান ক্রিস গেইলকে পাচ্ছে চট্টগ্রাম। আগামী সপ্তাহের কোনো এক সময় ঢাকায় পা রাখবেন গেইল।

বিপিএলে চট্টগ্রাম এবার দারুণ খেলছে। ৮ ম্যাচে ৬ জয় নিয়ে দলটি এক নম্বরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত