জয়পুরহাটের ক্ষেতলাল হোপপীরহাটা ডি.ইউ দ্বিমুখী দাখিল মাদ্রাসার সভাপতি এ কে এম গোলাম মাসুদ মুকুলের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ নিয়ে নিয়োগ দেওয়ার সিদ্ধা‡ন্তর প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
সোমবার দুপুর ১২টায় মাদ্রাসার সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে উপস্থিত দাতা সদস্য এরশাদ, ম্যানেজিং কমিটির সদস্য সাকিল হোসেন, প্রাক্তন শিক্ষার্থী মুরাদ হোসেনসহ বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে না জানিয়ে সভাপতি মুকুল একক ক্ষমতায় ঘুষের বিনিময়ে বোর্ড গঠন করে নাশকতা ও আওয়ামী লীগ অফিস ভাঙচুর মামলার আসামি খলিলুর রহমানকে সুপার পদে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। অবিলম্বে এ নিয়োগ বাতিল ও সভাপতির শািস্ত দাবি করেন তারা।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জহুরুল ইসলাম বলেন, সুপার নিয়োগে বোর্ড গঠনের ব্যাপারে আমি কিছু জানি না।
এ কে এম গোলাম মাসুদ মুকুল বলেন, এসব অভিযোগ মিথ্যা এবং বানোয়াট। সম্পূর্ণ বৈধভাবে বোর্ড গঠন করে নিয়োগ দেওয়া হয়েছে। যাকে মাদ্রাসার সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা আমার জানা নেই এবং এ ব্যাপারে কোনো অভিযোগও পাইনি।
