রাবি প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৩২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের অপসারণ দাবি করে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ।

সোমবার দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের পাশে তারা ‘দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে এই কর্মসূচি পালন করেন।

বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, ‘বর্তমানে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় একাডেমিক যোগ্যতা ঊর্ধ্বমুখী। এই অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীতিমালা নিমœমুখী করা হয়েছে। বর্তমান উপাচার্য কার স্বার্থে আগের যুগোপযোগী নিয়োগ নীতিমালার যোগ্যতা নিচে নামিয়ে এনেছেন। তিনি নিজের মেয়ে-জামাইকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দিয়েছেন। অনেক যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অযোগ্যকে নিয়োগ দিয়েছেন।’

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, ‘বর্তমান প্রশাসন নিমœমানের নীতিমালা দিয়ে শিক্ষক নিয়োগের নামে নিজেদের পকেট ভারি করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যতদিন দুর্নীতি হবে ততদিন আমরা আন্দোলন করে যাব।’

মানববন্ধন থেকে শিক্ষকরা প্রতিদিন কর্মসূচি পালনের ঘোষণা দেন। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজার সঞ্চালনায় কর্মসূচিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক শাহরিয়ার জামান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক এম মিজানুর রহমান, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মজিবুল হক আজাদ খান, ইইই বিভাগের অধ্যাপক মো. মামুনূর রশিদ তালুকদার, শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত