দাবানল থেকে বাঁচতে পানিতে কয়েক হাজার অস্ট্রেলিয়ান

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:৩১ এএম

দাবানল থেকে রেহাই পেতে কয়েক হাজার অস্ট্রেলিয়ান সমুদ্র সৈকতের পানিতে নেমে পড়েছেন।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার সকালে মালাকুটার ভিক্টোরিয়ান শহরের দিকে দাবানল ধেয়ে আসলে মানুষ ঘর ছেড়ে বেরিয়ে পড়েন।

ভিক্টোরিয়া রাজ্যের জরুরি বিভাগের কমিশনার অ্যান্ড্রু ক্রিস্প জানিয়েছেন, এই মুহূর্তে ৪ হাজার মানুষ সৈকতে আছেন।

সিডনি এবং মেলবোর্নসহ দেশটির বেশ কয়েকটি হলিডে-স্পট বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটি জুড়ে ১০০ টিরও বেশি জায়গায় জ্বলছে আগুন। সবচেয়ে বেশি আগুন ছড়িয়েছে নিউ সাউথ ওয়েলসে। নভেম্বর থেকে জ্বলছে অঙ্গরাজ্যটি।

দাবানল আতঙ্কে দেশটির বিভিন্ন এলাকায় নববর্ষের আতশবাজি উৎসব বন্ধ করা হয়েছে।

স্বেচ্ছাসেবী এক দমকলকর্মী নিউ সাউথ ওয়েলস রাজ্যে আগুনের সঙ্গে লড়াইয়ে মারা গেছে। এ নিয়ে অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর থেকে চলমান দাবানলে মোট ১০ জন মারা গেল।

উত্তর মেলবোর্নের অধিবাসীরা আগুন থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ওদিকে, দমকল কর্মীরাও আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত