জেএসসিতে পাসে বরিশাল আর জিপিএ-৫ এ ঢাকা সেরা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০১:১৭ পিএম

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) আট শিক্ষা বোর্ডে এবার সবচেয়ে বেশি পাসের হার বরিশাল বোর্ডে। আর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি-জেডিসির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবার বরিশাল বোর্ডে সবচেয়ে বেশি ৯৭ দশমিক ০৫ শতাংশ পাস করেছে। সবচেয়ে কম ৮২ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে ঢাকা বোর্ডে।

অবশ্য ঢাকা বোর্ড থেকে এবার সবচেয়ে বেশি ১৮ হাজার ৯৫৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ বছর জেএসসি-জেডিসিতে সম্মিলিতভাবে ৮৭ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে এবার ৮৯ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৬৮২ জন।

এ বছর জেএসসিতে মোট ২২ লাখ ২১ হাজার ৫৯১ জন অংশ নিয়েছে। তার মধ্যে পাস করেছে ১৯ লাখ ৪৫ হাজার ৭১৮ জন।

জেডিসেতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৪৪২ জন অংশ নিয়েছে। পাস করেছে ৩ লাখ ৪১ হাজার ৫৫৩ জন।

গত ২ নভেম্বর এ পরীক্ষা শুরু হয়ে ১৩ নভেম্বর শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত