গুগল ম্যাপের এই কৌশলগুলো ভ্রমণকে আরও সহজ করে দেবে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৫:০৬ পিএম

রাস্তায় যানজট এড়াতে বা লম্বা ভ্রমণে গুগল ম্যাপ আপনাকে স্বস্তি দেয়। প্রতিদিনকার যাতায়াতে কিছু বিড়ম্বনাও আপনাকে পোহাতে হয় যার সমাধান আছে গুগল ম্যাপের ভেতরেই। এই সমাধানগুলো খুব একটা পরিচিতও না। একটু চেষ্টা করলেই সহজে কৌশলগুলো ধরে ফেলতে পারেন আপনিও। যেমন, গাড়ি পার্কিং করতেও গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন।

গাড়ি পার্কিং

গুগল ম্যাপে আপনার গন্তব্যের জায়গায় ঢুকুন। এরপর গো ট্যাপ করুন। এখন ওয়াকিং আইকন সিলেক্ট করুন। এরপর স্ক্রিনে দেখবেন লাইভ ভিউ বাটন। সেটি ক্লিক করুন। এখন ফোন ক্যামেরা ভবন বা রাস্তার নামের ওপরে পয়েন্ট করুন। এতে গাড়ি পার্কিংয়ের জায়গা আপনি পেয়ে যাবেন।

ডিরেকশন ডাউনলোড

গন্তব্যে যেতে আপনার ডেটা খরচ হয়ে যাতে পারে। এমন পরিস্থিতিতে অফলাইনে চাইলেও আপনার ডিরেকশন ম্যাপের সহায়তা নিতে পারেন। এই জন্য ডিরেকশন ম্যাপটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। শুরুতে ডেস্টিনিশনে প্রবেশ করুন, সেখানে আপনার গন্তব্য স্থানের নাম লিখুন। এরপর উপরে ডান কোনায় থ্রি ডট মেনুতে ট্যাপ করুন। এখন ডাউনলোড অফলাইন ম্যাপ ট্যাপ করুন। ট্যাপ ডাউনলোড। এখন আপনি অফলাইনে থাকলেও ডিরেকশন ম্যাপ ব্যবহার করতে পারবেন।

গন্তব্যের সময় ঠিক করে নেয়া

গুগল জানাচ্ছে, আপনার গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে সাত ঘণ্টা, মূলত এটি শেষ হবে আট ঘণ্টা। যাত্রাপথে কোথাও থামতে হলে সেটি উল্লেখ নেই গুগলে। এখন আপনি চাইলে সেটি যুক্ত করে দিতে পারেন গুগল ম্যাপে। শুরুতে ম্যাপের ডেস্টিনেশনে ঢুকুন। এটি হতে পারে গ্যাস স্টেশন কফি শপ। ডিরেকশনটি ট্যাপ করুন। এখন উপরে ডান কোনায় থ্রি ডট মেনু ট্যাপ করুন। এড স্টপে ট্যাপ করুন। এখন যাত্রাপথে কোথাও কোথায় থামতে সেটি যুক্ত করে দিন।

গন্তব্যস্থান দেখে নেয়া

কোনো হোটেল বুক দেয়ার আগেই সেটি কেমন তা আগ থেকেই ধারণা নিতে পারেন গুগল ম্যাপ ব্যবহার করে। এর জন্য গুগল ম্যাপে গিয়ে লোকেশনটি আগে খুঁজুন। এখন বাম কোনায় দেখবেন ভবনের ছবিসহ একটি ছোট বক্স। এটি ওই এলাকার স্ট্রিট ভিউ। এখন দেখে নিন, হোটেলের আশেপাশের পরিবেশ কেমন। আপনি চাইলে জুম আউট করেও ভাল করে দেখে নিতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত