ক্যারিয়ারের শুরুতে কীভাবে নিজেকে আরও এগিয়ে নেবেন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৬:৩৪ পিএম

পড়াশোনা শেষ করেই জীবনের প্রথম চাকরি। নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া। প্রথম কর্মস্থলে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা। এর মধ্যেও নিজেকে আরও সমৃদ্ধ করার তাড়না থাকতে হবে, কর্মস্থলে বা ক্যারিয়ারে এগিয়ে নিতে হবে। এর জন্য জব ওয়েবসাইট মনস্টারে দেয়া কিছু পরামর্শ তুলে ধরা হলো-

বেশি বেশি প্রশ্ন করা

যতই ডিগ্রি অর্জন করেন না কেন, কোনো কিছু সম্পর্কে জানা শেষ হয়ে যায় না। কর্মস্থলে নিজের কাজ সম্পর্কে যত বেশি জানবেন তত নিজেকে এগিয়ে নিতে পারবেন। এর জন্য সহকর্মীদের সঙ্গে পরামর্শ করতে হবে, বেশি বেশি প্রশ্ন করে জেনে নিতে হবে। জানার প্রতি তৃষ্ণা কাজ করতে হবে।

সহকর্মীদের প্রতি সম্পর্ক

কোনো কাজ করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে পরামর্শ করতে হতে পারে। কিন্তু নতুন চাকরি ঢুকেই সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইতস্তত বোধ কাজ করতে পারে। এ ক্ষেত্রে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে। সহকর্মীর প্রতি সম্মান ও শ্রদ্ধা রাখতে হবে। এতে তাদের মধ্যেও আপনাকে ইতিবাচক ধারণা তৈরি হবে। আপনার কাজের ব্যাপারেও তারা সহায়ক হয়ে উঠবেন।

পথপ্রদর্শক খুঁজে নেয়া

ক্যারিয়ারে সফল হতে হলে এমন একজনকে অনুসরণ করতে হবে, যিনি আপনাকে অনুপ্রাণিত করে। কর্মস্থলে সবচেয়ে সফল ব্যক্তির সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলুন। তার কাছ থেকে জেনে নিন সফলতার রহস্য। তার সঙ্গে কাজ করুন, এতে অভিজ্ঞতা আরও বেশি শাণিত হবে।

প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতম করে তোলা

নিজের কাজ সম্পর্কিত নানা ধরনের স্বল্পমেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন। এতে আপনি আরও দক্ষ হয়ে উঠবেন। কর্মস্থলে নিজের যোগ্যতাও বৃদ্ধি পাবে।

যোগাযোগ বৃদ্ধি

প্রতিষ্ঠান সম্পর্কিত সব ধরনের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা। সেই সঙ্গে সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। এতে সবার মধ্যে আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হবে।

অভিজ্ঞতা ও সফলতা নোট করা

কর্মস্থলে নিজের অভিজ্ঞতা ও সফলতাগুলো নোট করে নিতে। পরবর্তী চাকরির জন্য এটি গুরুত্বপূর্ণ। এ ছাড়া ভুল ও ব্যর্থতাগুলোকেও গুরুত্ব দিতে হবে, সেগুলো বিশ্লেষণ করে আরও অধিক প্রস্তুতি নিতে হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত