জেডিসিতে দেশ সেরা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৮:১৩ পিএম

মাদ্রাসা বোর্ডে সারা দেশে জেডিসি পরীক্ষার ফলাফলে ঝালকাঠি নেছারাবাদ সালেহিয়া কামিল মাদ্রাসা প্রথম স্থান অধিকার করেছে।

২০১৯ সালে এ মাদ্রাসা থেকে ২২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়ে ৩৩ জন। বাকিরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি সাড়ে ৫ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত। এ মাদ্রাসাটি অনার্স, মাস্টার্স, দাখিল, আলিম, ফাজিল, কামিল (হাদিস, তাফসীর, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।  

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা গাজি মো. শহিদুল ইসলাম বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও আমীরুল মুছলিহীন মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান’র বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা, অরাজনৈতিক শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ ও শিক্ষার্থীদের মানোন্নয়নে সার্বিক ব্যবস্থা গ্রহণ করায় এ সন্তোষজনক ফলাফল লাভ করা সম্ভব হয়েছে। এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।  

অপরদিকে ঝালকাঠি জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৯৯৭৮ জন অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৯৫৭৫ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭৭২ জনে। জেলায় পাশের হার ৯৯.০১ %। ঝালকাঠি জেলায় ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় মোট ২৩১৩ জন অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২১৫৯ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৬ জন। জেলায় পাশের হার ৯৩.০৩ %। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত