প্রকাশ হতে যাচ্ছে মদিনা জাহান রিমির উপন্যাস ‘সাইকোদের মতবিনিময় সভা।’
এবারের একুশে বইমেলায় বইটি আনছে চন্দ্রবিন্দু প্রকাশন। প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম।
লেখিকার ফেসবুক পোস্ট থেকে উপন্যাসটি সম্পর্কে জানা যায়, “কয়েকজন ‘সাইকো’ মিলে প্রেম, বিরহ, কবিতা, অঙ্ক, গান, জীবন, বিজ্ঞান নিয়ে মনবিনিময় করলে তাকে হয়তো বলা হবে সাইকোদের মতবিনিময় সভা। সে ক্ষেত্রে জয়ন্ত এবং দীপের কথোপকথনে এ রকম আবেশ আছে। প্রিয় পাঠক, আপনাকে এই সভায় আমন্ত্রণ।”
এর আগে রিমির ‘ইনসমনিয়া’ এবং ‘কিছু জন্ম নিছক কোইন্সিডেন্ট’ নামে আরও দুইটি উপন্যাস প্রকাশ হয়।
কুয়ালালামপুরে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন মদিনা জাহান রিমি। মাঝখানে কিছুদিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে।
