বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ-ভিডিও ধারণ, মিরপুর থানার এসআই আটক

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০১:৪৬ এএম

বিয়ের প্রতিশ্রুতি ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী।

 বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন ওই তরুণী। এরপর ওই এসআই আবদুর রকিব খান বাপ্পিকে আটক করেছে পুলিশ। আর ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠান হয়েছে।

শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম মুনশি বলেন, ধর্ষণের আলামত পরীক্ষা ও সংগ্রহের লক্ষ্যে ভুক্তভোগীকে ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছি। তদন্তের স্বার্থে অভিযুক্ত বাপ্পিকে আটক করা হয়েছে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইলে। মামলা নথিভুক্ত হওয়ার পর পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত