তুলার সংসারে দ্বন্দ্ব দেখা দেবে, প্রেমে বাধা আসবে মীনের

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১০:৫৪ এএম

মেষ: ব্যবসায় পুঁজি লগ্নি হবে। ব্যবসায় নতুন যোগাযোগ স্থাপিত হবে। কর্ম উপলক্ষে বিদেশ ভ্রমণ হবে।

বৃষ: সংসারে কলহ থাকলেও কর্মে খ্যাতি বাড়বে। ব্যবসায় অনেক সুযোগ আসবে। পিতার জন্য ব্যয় বাড়বে।

মিথুন: ব্যবসায় গতি পাবে। স্বাস্থ্য ভালো যাবে না এবং দাম্পত্য কলহ চরম আকার ধারণ করতে পারে। কাজের চাপ বাড়বে।

কর্কট: শরীরে নানা ব্যাধি দেখা দেবে। প্রেম শুভ নয়। বিদেশ ভ্রমণের ছাড়পত্র পাওয়া যাবে।

সিংহ: মায়ের স্বাস্থ্য নিয়ে ঝামেলা থাকবে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না। যৌন ব্যাধি বাড়তে পারে।

কন্যা: স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

তুলা: সংসারে দ্বন্দ্ব দেখা দেবে। ব্যবসায় চাপ না থাকলেও অর্থপ্রাপ্তি যোগ আছে। বন্ধুরা কাজে উপকারে আসবে।

বৃশ্চিক: ব্যবসায় লাভজনক হবে। আয় বাড়বে এবং সম্পত্তি ক্রয়ের পরিবেশ পাবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল শুভ হবে।

ধনু: স্বাস্থ্যের অবনতিতে দুশ্চিন্তা বাড়বে। শিক্ষায় নতুন সুযোগ আসবে। সংসারে শান্তি অব্যাহত থাকবে।

মকর: রোগ বৃদ্ধির যোগ আছে। অধিক ব্যয়ের জন্য দুশ্চিন্তা থাকবে। ব্যবসার জন্য স্বল্প ভ্রমণ হতে পারে।

কুম্ভ: কর্মক্ষেত্রে কর্মচারীদের সঙ্গে ঝামেলা দেখা দেবে। উপার্জনে বাধা বা দেরি হবে। আয় থেকে ব্যয় বেশি হবে।

মীন: কাজে ব্যস্ততা বাড়বে। প্রেমে সামান্য বাধা আসতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত