চলতি বিপিএল’র সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। টুর্নামেন্টের ৩৩তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক ইমরুল কায়েস।
টুর্নামেন্টে শেষ চারের সম্ভাবনা জোরালো করতে ম্যাচটিতে জয় চাইবে উভয় দল। জয়টা বেশি দরকার খুলনার। এখন পর্যন্ত আট ম্যাচ খেলে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে মুশফিকুর রহিমের দল। নয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে চট্টগ্রাম।
টুর্নামেন্টে এর আগে ঢাকার মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দল দুটি। ওই লড়াইয়ে ৩৭ বল হারে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছিল খুলনা। তাই এবারের লড়াইটি চট্টগ্রামের জন্য প্রতিশোধ নেওয়ার পালা।
খুলনা টাইগার্স একাদশ: মেহেদী হাসান মিরাজ, হাশিম আমলা, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক-উইকেটকিপার), রবি ফ্রাইলিঙ্ক, আলাউদ্দিন বাবু, আল ইসলাম, তানভির ইসলাম, আমের ইয়ামিন, শফিউল ইসলাম
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: জুনায়েদ সিদ্দিকি, সিমন্স, ইমরুল কায়েস (অধিনায়ক), চ্যাডউইক ওয়াল্টন, আসেলা গুনারত্নে, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রুবেল হোসেন, নাসুম আহমেদ, মেহেদি হাসান রানা, কেসরিক উইলিয়ামস ও জিয়াউর রহমান
